ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৫:৪৬ পিএম
X

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের একটি বাসের পেছনের অংশে হঠাৎ আগুন ধরে যায়। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার চৌধুরী রায়হান জানান, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝