ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
শেখ হাসিনার বক্তব্যকে সমর্থন করে না ভারত: জয়সওয়াল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৬:৩৬ পিএম
ফাইল ছবি
X

ফাইল ছবি

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যকে সমর্থন করে না ভারত সরকার। নয়াদিল্লিতে শেখ হাসিনার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার ঘটনায় ঢাকার অসন্তোষের পর ভারতের পক্ষ থেকে এ অবস্থান জানানো হয়েছে।

শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার ওই সংবাদ সম্মেলনের আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা ছিল না। এটি একটি বেসরকারি সংবাদমাধ্যমের আয়োজিত অনুষ্ঠান ছিল।

তিনি বলেন, ওই অনুষ্ঠানে বাংলাদেশের বর্তমান বৈধ সরকার সম্পর্কে শেখ হাসিনা যেসব মন্তব্য করেছেন, সেগুলোকে ভারত সরকার সমর্থন করে না।

রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার ওই সংবাদ সম্মেলনের ক্ষেত্রে সরকারের কোনো ভূমিকা ছিল না। এটি সম্পূর্ণ একটি বেসরকারি সংবাদমাধ্যমের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান। সেখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকার সম্পর্কে যে মন্তব্য করা হয়েছে, ভারত সরকার তার সঙ্গে একমত নয়।

এর আগে বাংলাদেশ সরকার ভারতের কাছে অনুরোধ জানিয়েছিল, শেখ হাসিনা যেন দেশটিতে অবস্থান করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা বা বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য দিতে না পারেন। তবে নয়াদিল্লিতে শেখ হাসিনা সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ায় ঢাকা গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানায়।

বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, জুলাই বিপ্লবের বার্ষিকীর সময়ে ভারতের মাটিতে দাঁড়িয়ে এ ধরনের বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি আঘাত।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝