ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গী কারা?
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১১:২৪ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ ২০২৬-এ ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগামী ২৮ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পর্দা উঠবে আট দলের এই আসরের, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর।

প্রকাশিত গ্রুপ বিন্যাস অনুযায়ী, বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়াকে রাখা হয়েছে ‘বি’ গ্রুপে। অন্যদিকে ‘এ’ গ্রুপে জায়গা পেয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ২৮ আগস্ট মুখোমুখি হবে হংকং ও থাইল্যান্ড। বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের সব ম্যাচই ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে, যা বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিট।

গ্রুপ পর্বে প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য তিন দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে। ১০ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে ‘বি’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে। আর ১১ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালে ‘এ’ গ্রুপের রানার্সআপের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর।

টি-টোয়েন্টি সংস্করণে এটি হবে নারী এশিয়া কাপের ষষ্ঠ আসর। সর্বশেষ আসরের শিরোপাজয়ী শ্রীলঙ্কা এবার মাঠে নামবে চ্যাম্পিয়ন হিসেবে। ২০১৮ সালে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল বাংলাদেশ। আর ২০১২, ২০১৬ ও ২০২২ সালে চ্যাম্পিয়ন হয় ভারত।

গ্রুপ বিন্যাস
গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং
গ্রুপ ‘বি’: শ্রীলঙ্কা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া

বাংলাদেশের সূচি
৩১ আগস্ট: বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া — রাত ৯:৩০
৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা — রাত ৯:৩০
৮ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাত — রাত ৯:৩০

এসএফ



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝