ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চিলিতে ভোজিনহাকে বরণ করলো ক্লাব কলো কলো
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৪:৪৪ পিএম আপডেট: ০৬.০৮.২০২৬ ৪:৪৭ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বিশ্বকাপের মঞ্চে নজরকাড়া পারফরম্যান্সের পর আন্তর্জাতিক ফুটবলে নতুন অধ্যায় শুরু করলেন কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলকিপার ভোজিনহা। চিলির বিখ্যাত ক্লাব কলো-কলোতে যোগ দিয়ে সমর্থকদের ভালোবাসায় ভাসছেন এই অভিজ্ঞ তারকা।

নতুন ক্লাবে যোগ দিতে সান্তিয়াগো বিমানবন্দরে পৌঁছালে উৎসবমুখর পরিবেশে হাজারো ভক্ত তাকে জার্সি, উপহার ও করতালিতে বরণ করে নেন।

তারপর একই ভালোবাসা পেয়েছেন ক্লাবটির ভেন্যুতেও। বুধবার সান্তিয়াগোর মনুমেন্টাল স্টেডিয়ামে হাজারো সমর্থকের উপস্থিতিতে নতুন ক্লাবের জার্সিতে প্রথমবার মাঠে নামেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক। কলো-কলোর গুরুত্বপূর্ণ ট্রফিগুলোর সামনে দাঁড়িয়ে সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করেন তিনি।

বক্তদের উদ্দেশে ভোজিনহা বলেন, ‘আমি খুবই আনন্দিত। চিলির সবচেয়ে বড় ক্লাবের সমর্থকদের ভালোবাসা ও সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ। এগিয়ে চলো, কলো-কলো!’

১৬ আগস্ট ঘরের মাঠে অভিষেক করতে পারেন ২৯ নম্বর জার্সি পরা এই গোলরক্ষক 

বিশ্বকাপে সেই দুর্দান্ত নৈপুণ্যের পর আন্তর্জাতিক অঙ্গনে তার জনপ্রিয়তা আকাশচুম্বী হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা প্রায় ৫০ হাজার থেকে বেড়ে ২ কোটি ৯০ লাখেরও বেশি হয়েছে।

এসএফ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝