টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে সংক্ষিপ্ত বিরতি কাটিয়ে আবারও অনুশীলনে ফিরেছেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। আগামী ১০ আগস্ট থেকে শুরু হবে নিগার সুলতানা জ্যোতিদের স্কিল ক্যাম্প। এই ক্যাম্প শেষ করেই নারী এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেবে দল।
চলতি মাসেই দুবাইয়ে শুরু হচ্ছে নারী এশিয়া কাপ। টুর্নামেন্টকে সামনে রেখে দলের প্রস্তুতির পাশাপাশি কোচিং কাঠামোতেও পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বিসিবি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বর্তমান প্রধান কোচ সারোয়ার ইমরানের সঙ্গে নতুন একজন বিদেশি কোচ যুক্ত করার পরিকল্পনা রয়েছে বোর্ডের।
আলোচনায় ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা থেকে বেশ কয়েকটি নাম শোনা যাচ্ছে। এ ছাড়া নারী ক্রিকেটের জন্য ৮ বিভাগে নিয়োগ দেওয়া হচ্ছে ৮ জন নারী কোচ। সাবেক ক্রিকেটার এবং লেভেল ১ কোচিং থাকাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে
প্রসঙ্গত, আসন্ন এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচে ৩১ আগস্ট মাঠে নামবে বাংলাদেশ। ‘এ' গ্রুপে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং এবং 'বি' গ্রুপে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আরব আমিরাত ও ইন্দোনেশিয়াকে রাখা হয়েছে।
এসএফ