ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
অনিয়ম ও দুর্নীতিতে বরখাস্ত গাজীপুর ভূমি অফিসের ৪ কর্মচারী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৫:৫৬ পিএম আপডেট: ০৩.০৮.২০২৬ ৬:০৩ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন।

সোমবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে হাজির হন জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া। এসময় অনিয়মের প্রাথমিক সত্যতা পান তিনি। 

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে পরিদর্শনকালে জেলা প্রশাসক ভূমি কর্মকর্তা ও সেবা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলেন। এসময় ভূমি সেবা নিতে আসা গ্রাহকরা অনেকেই জমির খাজনা খারিজের আবেদন বাণিজ্যসহ নানা অভিযোগ তোলেন, পরে এসব অভিযোগের প্রাথমিক তদন্ত করে সত্যতা পাওয়া যায়।  

এ ঘটনায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, সফিকুল ইসলাম খান, আব্দুল হালিমসহ চারজনকে সাময়িক বরখাস্ত করেন জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া। 

পরে তিনি কাশিমপুর ভূমি অফিস ত্যাগ করে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সফিপুর ভূমি অফিসসহ অন্যান্য ভূমি অফিস পরিদর্শনের উদ্দেশ্য বের হন বলে জানা গেছে। 

গাজীপুর জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি মাত্র একটি ভূমি অফিস পরিদর্শন করেছি। আরও একটিতে যাচ্ছি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। 

টিআইএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝