ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দিঘলিয়ায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৮:০৫ এএম
X

খুলনার দিঘলিয়ায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গাজীরহাট ইউনিয়নের ডোমরা এলাকায় এ ঘটনা ঘটে। একই ঘটনায় মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন নড়াইল জেলার কালিয়া উপজেলার সিহাব শেখের স্ত্রী ফারজানা খাতুন, তাঁর দুই বছরের মেয়ে মায়মুনা এবং ফারজানার বোন রুবিয়া খাতুন (১৬)। আহত হয়েছেন ফারজানার স্বামী ও মোটরসাইকেলচালক সিহাব শেখ।

দিঘলিয়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শুভ্র প্রকাশ বলেন, একটি ভারী ট্রাক উপজেলার গাজীরহাট থেকে খুলনার রূপসার দিকে যাচ্ছিল। অন্যদিকে রূপসা থেকে মোটরসাইকেলে করে তাঁরা নড়াইলের দিকে যাচ্ছিলেন।

তিনি বলেন, সাইড নিতে গিয়ে মোটরসাইকেলটি ভারী ট্রাকের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ভাগ্যক্রমে মোটরসাইকেলচালক সিহাব শেখ বেঁচে যান। তাঁর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝