ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ভারতের মতো পাকিস্তানেও উঠতে পারে ককরোচ পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৮:৪৩ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ভারতের মতো পাকিস্তানেও ‘ককরোচ পার্টি’ নামে নতুন ধরনের রাজনৈতিক শক্তির উত্থান ঘটতে পারে বলে সতর্ক করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে তিনি বলেন, তরুণদের চাহিদা ও প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে তারা ঐক্যবদ্ধ হয়ে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে পারে।

নাকভি বলেন, বেকারত্ব, দুর্বল প্রশাসন এবং মেধাভিত্তিক কর্মসংস্থানের অভাব অব্যাহত থাকলে পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ায় এমন রাজনৈতিক শক্তির উত্থান ঘটতে পারে। তার মতে, শুধু বৃত্তি বা আর্থিক সহায়তা নয়, তরুণদের জন্য অর্থবহ সুযোগ নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি।

তিনি আরও বলেন, অর্থনৈতিক স্বচ্ছতা, মেধার মূল্যায়ন এবং রাজনীতিতে অর্থের প্রভাব কমানো না গেলে ভবিষ্যতে এ ধরনের নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঠেকানো কঠিন হবে।


-টিএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝