ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার না করা পর্যন্ত নিরস্ত্রীকরণ নয়: হামাস
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৮:৫৯ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ইসরায়েল গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার না করা পর্যন্ত হামাস কোনো ধরনের নিরস্ত্রীকরণে রাজি হবে না। নতুন করে গাজায় হামলা এবং উপত্যকাটির শাসনভার নিয়ে আলোচনার মধ্যে হামাসের পক্ষ থেকে এ ঘোষণা এসেছে।

শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ও আলোচক দলের সদস্য গাজি হামাদ বলেন, নিরস্ত্রীকরণের বিষয়টি ইসরায়েলের গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের পুনর্গঠনের সঙ্গে সরাসরি সম্পর্কিত।

তিনি বলেন, নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় ইসরায়েলের কোনো ভূমিকা থাকবে না; বরং এটি একটি ফিলিস্তিনি জাতীয় কমিটির তত্ত্বাবধানে সম্পন্ন হবে।

গাজি হামাদ আরও বলেন, চুক্তি অনুযায়ী ইসরায়েল আগে তার দায়িত্ব পালন না করলে হামাস কোনো নিরস্ত্রীকরণ পদক্ষেপ বাস্তবায়ন করবে না। তিনি চলমান আলোচনা কঠিন ও জটিল বলে উল্লেখ করে বলেন, ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষা নিশ্চিত করেই হামাস সর্বোত্তম ফল অর্জনের চেষ্টা করছে।

এ সময় তিনি মধ্যস্থতার জন্য মিশর, কাতার ও তুরস্ককে ধন্যবাদ জানান।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণ এবং ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে একটি সমঝোতা হয়েছে। তবে হামাসের সর্বশেষ বক্তব্যে স্পষ্ট করা হয়েছে যে, ইসরায়েলের সেনা প্রত্যাহারই নিরস্ত্রীকরণের পূর্বশর্ত।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement