ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জনগণের সঙ্গে বেইমানি করব না, ভয়ভীতিতেও পিছু হটব না : জামায়াত আমির
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ২:২২ পিএম
X
Advertisement

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিভিন্নভাবে ভয়ভীতি ও আপসের প্রস্তাব দেওয়া হলেও তাদের দল জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি থেকে সরে আসবে না। তিনি বলেন, বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে তারা সংসদে এবং রাজনৈতিকভাবে সোচ্চার থাকবেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে রাজধানীর আইডিবির কাউন্সিল হলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের নিয়ে জামায়াতে ইসলামী আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ আমূল পরিবর্তন প্রত্যাশা করেছিল। তবে তার দাবি, দেশ আবারও পুরোনো পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, জামায়াতে ইসলামী সেই পথে হাঁটবে না এবং জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবে।

তিনি আরও বলেন, দলকে বিভিন্ন ধরনের আপসের প্রস্তাব ও প্রলোভন দেওয়া হয়েছে, কিন্তু সেগুলো প্রত্যাখ্যান করা হয়েছে। একই সঙ্গে তিনি গণভোটের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, জনগণের রায় একদিন বাস্তবায়িত হবে বলে তারা আশাবাদী।

বিচারের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, তারা প্রতিশোধ চান না; তবে নিহতদের হত্যাকাণ্ডের বিচার চান। তার ভাষ্য, এই দাবি থেকে তারা সরে আসবেন না এবং সরকারের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান।

বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, জুলাই যোদ্ধা ও তাদের দলের নেতাকর্মীদের ওপর বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটছে। তবে এসবের পরও অন্যায়ের বিরুদ্ধে কথা বলা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সভায় শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধাদের পরিবার এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement