ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গ্যালারি ছেড়ে মাঠে প্রধানমন্ত্রী, করমর্দন করে উচ্ছ্বাস নতুন কুঁড়িদের
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৭:২৫ পিএম আপডেট: ২৭.০৭.২০২৬ ১০:০১ পিএম
X

কোমলমতি শিশুদের ডিভাইসের প্রতি আসক্তি দূর করে মাঠমুখী করার স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’। গত ২ মে সিলেটে শুরু হওয়া সেই আয়োজনের জাঁকজমকপূর্ণ সমাপ্তি ঘটল আজ। রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত এই জাতীয় পর্বের সমাপনী ও ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ জুলাই) বিকেলে খেলা শুরু হলেও সকাল থেকেই আর্মি স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠান ঘিরে ছিল উৎসবের আমেজ। বিকেল ৪টায় ভেন্যুতে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী এক ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা করেন।

সরাসরি গ্যালারিতে না গিয়ে তিনি সোজা মাঠে নেমে হেঁটে পুরো মাঠ ঘুরে দেখেন। এ সময় শত শত ক্ষুদে শিক্ষার্থী ও শিশু দর্শক গ্যালারির সামনে রেলিংয়ের কাছে ছুটে আসে। শিশুরা হাত বাড়িয়ে দিলে প্রধানমন্ত্রী পরম স্নেহে তাদের সঙ্গে হাত মেলান এবং হাত নেড়ে পুরো স্টেডিয়ামের দর্শকদের অভিবাদন জানান। 

প্রধানমন্ত্রীর এত কাছাকাছি আসা এবং তার সঙ্গে হাত মেলাতে পেরে উচ্ছ্বাসে মেতে ওঠে শিশু-কিশোররা।

হাত মেলানোর সময় ভিড়ের মধ্যে এক শিশুর পানির বোতল মাঠে পড়ে যায়। প্রধানমন্ত্রী নিজ হাতে সেই বোতলটি কুড়িয়ে ওই শিশুর হাতে তুলে দেন; যা স্টেডিয়ামের বড় পর্দায় ও ক্যামেরায় ধরা পড়ে অনন্য এক মানবিক দৃশ্য তৈরি করে।

পরে কিছু সময় ভিআইপি গ্যালারিতে বসে খেলা পর্যবেক্ষণ করলেও শিশুদের উৎসাহ দিতে দ্রুতই নিচে নেমে আসেন প্রধানমন্ত্রী। প্রথা ভেঙে মন্ত্রিপরিষদের সদস্য ও অন্যান্য অতিথিদের নিয়ে তিনি মাঠের পাশেই রাখা চেয়ারে বসে খেলা উপভোগ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাজশাহী ও রংপুর অঞ্চলের মধ্যকার বালিকা বিভাগের ফুটবল ফাইনালের দ্বিতীয়ার্ধ সরাসরি উপভোগ করেন। এর পাশাপাশি বালক ও বালিকাদের বহুল প্রতীক্ষিত ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালও তিনি প্রত্যক্ষ করেন। খেলা শেষে নতুন কুঁড়ি স্পোর্টসের ওপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র এবং থিম সং-এর সঙ্গে শিশু শিল্পীদের মনোজ্ঞ নৃত্য পরিবেশনা উপভোগ করেন তিনি।


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝