ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৪:১৪ পিএম
X

সোনার পদক জয়ের লড়াইয়ে শুরুতেই বাড়তি সুবিধা পেল বাংলাদেশ। ২০২৬ এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেটে টাইগাররা সরাসরি খেলবে কোয়ার্টার-ফাইনালে। প্রাথমিক পর্ব পেরিয়ে শেষ আটে জায়গা করে নিতে হবে বাকি ছয় দলকে।

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়া শহরে অনুষ্ঠিত হবে ২০২৬ এশিয়ান গেমসের ক্রিকেট প্রতিযোগিতা। বৃহস্পতিবার পুরুষ ও নারী বিভাগের ড্র এবং গ্রুপ ঘোষণা করা হয়। পুরুষ বিভাগে অংশ নেবে ১০টি দল, আর নারী বিভাগে খেলবে আটটি দল। সব ম্যাচই হবে টি-টোয়েন্টি সংস্করণে।

পুরুষদের বিভাগে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার-ফাইনালে খেলবে। ফলে শিরোপার লড়াইয়ে এই চার দল শুরুতেই এক ধাপ এগিয়ে থাকছে।

প্রাথমিক পর্বে ছয়টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। ‘এ’ গ্রুপে রয়েছে ২০২৩ সালের আসরের রৌপ্যজয়ী আফগানিস্তান, স্বাগতিক জাপান ও নেপাল। ‘বি’ গ্রুপে খেলবে হংকং, মালয়েশিয়া ও ওমান।

দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল কোয়ার্টার-ফাইনালে উঠবে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা চলবে ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত।

নারীদের ক্রিকেট প্রতিযোগিতাও শুরু হবে সরাসরি কোয়ার্টার-ফাইনাল দিয়ে। এই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। অন্য ম্যাচে ভারত খেলবে জাপানের বিপক্ষে, শ্রীলঙ্কার প্রতিপক্ষ মালয়েশিয়া এবং পাকিস্তান মুখোমুখি হবে থাইল্যান্ডের।

নারীদের ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর।

২০২৩ সালের এশিয়ান গেমসে ক্রিকেটের পুরুষ ও নারী-উভয় বিভাগেই স্বর্ণপদক জিতেছিল ভারত।

-টিএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝