ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিশ্বকাপের দ্রুততম ফুটবলার এমবাপে
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১১:৫৭ পিএম
X

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় এবার আরেকটি স্বীকৃতি পেলেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। টুর্নামেন্টের সবচেয়ে দ্রুতগতির খেলোয়াড়ের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন তিনি।

স্পেনের কাছে সেমিফাইনালে ২-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ফ্রান্স। পরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে পরাজিত হলেও সেই ম্যাচে জোড়া গোল করে গোল্ডেন বুট নিশ্চিত করেন এমবাপে। পুরো টুর্নামেন্টে ১০ গোল করে তিনি শেষ করেন এবং বিশ্বকাপে মোট ২২ গোল নিয়ে লিওনেল মেসিকে ছাড়িয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে ওঠেন।

এবার প্রকাশিত টুর্নামেন্টের দ্রুততম খেলোয়াড়দের তালিকায় ঘণ্টায় ৩৭.৬১ কিলোমিটার গতিতে দৌড়ে সবার ওপরে জায়গা করে নিয়েছেন এমবাপে। দ্বিতীয় স্থানে থাকা সুইডেনের অ্যান্থনি এলাঙ্গার সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৩৭.১৬ কিলোমিটার। তৃতীয় স্থানে আছেন নেদারল্যান্ডসের মিকি ফন দে ফেন, যার সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩৬.৭৭ কিলোমিটার।

শীর্ষ দশের তালিকায় ফ্রান্সের আরও দুই খেলোয়াড় জায়গা পেয়েছেন। ব্র্যাডলি বার্কোলা ঘণ্টায় ৩৬.৩২ কিলোমিটার গতিতে দৌড়ে সপ্তম এবং থিও হার্নান্দেজ ঘণ্টায় ৩৬.১৭ কিলোমিটার গতিতে নবম স্থানে রয়েছেন।

এ ছাড়া অস্ট্রেলিয়ার জর্ডান বস ঘণ্টায় ৩৬.৬৭ কিলোমিটার গতিতে চতুর্থ এবং নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড ঘণ্টায় ৩৬.৫২ কিলোমিটার গতিতে পঞ্চম স্থানে রয়েছেন। বিশ্বকাপজুড়ে গতি, গোল এবং আক্রমণাত্মক ফুটবলে আধিপত্য দেখিয়ে এমবাপে নিজের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রমাণ করলেন।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝