ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আন্দোলন প্রত্যাহার করল সিজেপি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৬:৫৪ পিএম
X

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। 

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় এক যৌথ সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ ঘোষণা দেন এবং আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরব দাস ও আশুতোষ রঙ্কার পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং উপস্থিত ছিলেন। 

সিজেপির নেতারা জানান, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছিল তাদের প্রধান দাবি। সরকারের আশ্বাস ও দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে সদিচ্ছার অংশ হিসেবে তারা আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

সিজেপির দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি আন্দোলনকারীদের অন্যান্য দাবিও সরকার মেনে নিয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা পুলিশি মামলা প্রত্যাহার, ভবিষ্যতে তাদের হয়রানি না করার নিশ্চয়তা এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারকে বিধি অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ প্রদান।

টানা ৩৬ দিন ধরে চলা আন্দোলনের পর সরকারের পক্ষ থেকে দাবিগুলো মেনে নেওয়ায় সব বিক্ষোভকারীকে শান্তিপূর্ণভাবে আন্দোলনস্থল ত্যাগ করার আহ্বান জানিয়েছে সিজেপি। সূত্র: এনডিটিভি।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝