ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১:৩০ পিএম
X

ইরানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত—এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুতে ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে এ অভিযান পরিচালনা করে উপসাগরীয় দেশ দুটি।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিরুদ্ধে বাহরাইন ও কুয়েতের এটি প্রথম সরাসরি সামরিক অভিযান। এতে আরও দাবি করা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত এ অভিযানে গোয়েন্দা তথ্য ও আকাশ প্রতিরক্ষা সহায়তা দিয়েছে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ ঘটনা উপসাগরীয় দেশগুলোর কৌশলগত অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এর আগে এসব দেশ সাধারণত ইরানের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে জড়ানো থেকে বিরত ছিল।

প্রতিবেদনে হামলার নির্দিষ্ট সময়, লক্ষ্যবস্তু ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে এতে বলা হয়েছে, ইরানের সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে পরিচালিত এ অভিযানে বাহরাইন ও কুয়েত সক্রিয় ভূমিকা পালন করেছে।

এ বিষয়ে ইরান, বাহরাইন ও কুয়েতের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝