ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বঙ্গভবন ছেড়ে গুলশানের ‘গ্রিন ভিলা’য় উঠবেন সাহাবুদ্দিন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ২:১৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল রোববার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন বলে জানা গেছে। তিনি গুলশানের ১২৩ নম্বর রোডে তার নিজ বাসা ‘গ্রিন ভিলা’য় উঠতে পারেন। 

শুক্রবার বিকালে বাসায় নতুন টেলিফোন লাইন বসানো হয়েছে। ইতোমধ্যে বাসার টুকিটাকি কাজও করা হয়েছে। এ বাসার পঞ্চম তলায় তিনি থাকবেন এমন তথ্য দিয়েছেন বাসার নিরাপত্তাপ্রহরী মাছুম।

সরেজমিন শুক্রবার বিকালে ‘গ্রিন ভিলা’ বাসার সামনে গিয়ে দেখা যায়, সুনসান নীরবতা। ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য। বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) দুজন কর্মচারী টেলিফোন সংযোগ দিতে এসেছেন। 

বাসার নিরাপত্তাপ্রহরী মাছুম বলেন, ৩-৪ দিন আগে স্যার (মো. সাহাবুদ্দিন) এ বাসায় এসেছিলেন। তখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রায় শতাধিক লোকজন ছিলেন। সেদিন বেলা পৌনে ১২টার দিকে তিনি বাসায় আসেন। সারা দিন থেকে রাত পৌনে ৯টার দিকে চলে যান।

বাসায় টেলিফোন সংযোগ দিতে আসা বিটিসিএলের টিসিএম আব্দুর রাজ্জাক বলেন, সরকারিভাবে আমরা এখানে নতুন টেলিফোন সংযোগ দিতে এসেছি। এর আগের যে লাইন ছিল, সেটি রাষ্ট্রপতি হওয়ার পর বাদ দেওয়া হয়েছিল।

বঙ্গভবন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত কয়েকদিন আগেই তার সঙ্গে থাকা কর্মকর্তারা জানতে পেরেছেন। অধস্তন এসব কর্মকর্তাকে চলতি মাসের মধ্যে বঙ্গভবন ছাড়তে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে বিদায়ি রাষ্ট্রপতির বঙ্গভবন ছাড়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার মনোনীত কয়েকজন কর্মকর্তা ব্যক্তিগত মালামালও গুছিয়ে নিয়েছেন।

এসএ



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝