ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর বাকি দুই দাবি বাস্তবায়নের দাবি জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এর আগে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি নিয়ে বেশ কয়েকদিন টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে সিজেপি জানায়, আন্দোলন শুরুর পর থেকেই তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে আসছিল। সেই দাবি ইতিমধ্যে পূরণ হয়েছে। তবে আরো দুটি গুরুত্বপূর্ণ দাবি এখনো সরকারের পক্ষ থেকে পূরণ করা হয়নি।
তাদের অপূর্ণ দাবিগুলোর মধ্যে প্রথমটি হলো—আত্মহত্যা করা সব শিক্ষার্থীর পরিবারের জন্য ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে।
এ ছাড়া দ্বিতীয়টি হলো—আন্দোলনে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া।
দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে সংগঠনটি বলেছে, বাকি দুই দাবিও বাস্তবায়নের জন্য তারা আন্দোলন অব্যাহত রাখবে।
এর আগে ককরোচ জনতা পার্টির (সিপেজি) আন্দোলনের মুখে শনিবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
এসএ