ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিরামপুর সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর বাধা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১২:৪০ পিএম
X

দিনাজপুরের বিরামপুর উপজেলার খিয়ারমাহমুদপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই ৯ জন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ভাইগড় বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার পিয়া আলম জানান, ভোরে ভারতীয় সীমান্ত থেকে ৮ জন নারী ও একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে খিয়ারমাহমুদপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিষয়টি জানতে পেরে বিজিবি সদস্যরা স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় তাৎক্ষণিকভাবে ওই পুশইনের চেষ্টা প্রতিহত করেন।

তিনি আরও জানান, বর্তমানে ওই ৯ জন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা জোরদার করা হয়েছে। সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছে বিজিবি।

জিএম/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝