ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আওয়ামী লীগ আর মাথা তুলে দাঁড়াতে পারবে না: প্রতিমন্ত্রী পুতুল
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, “ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ আর কোনোদিনই মাথা তুলে দাঁড়াতে পারবে না। তারা দেশকে একটি ভঙ্গুর অবস্থায় নিয়ে গেছে।”

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলা অডিটোরিয়াম কক্ষে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী পুতুল বলেন, বর্তমান সরকার ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত পুনর্বাসনের লক্ষ্যে সরকার তাৎক্ষণিক সহায়তা প্রদান করছে। তিনি বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। আমরা চাই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবার ঘুরে দাঁড়াক এবং স্বাভাবিক জীবনে ফিরে আসুক।”

তিনি আরও বলেন, অতীতে ক্ষমতায় থাকা সরকার দেশের অর্থনীতি ও সামাজিক কাঠামোকে দুর্বল করে দিয়েছিল। সেই অবস্থা থেকে দেশকে পুনর্গঠনের জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের কল্যাণে সরকারের বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার শামসুল ইসলাম, বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র দাস, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চেক বিতরণ শেষে প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি ভবিষ্যতে এমন দুর্ঘটনা মোকাবিলায় সতর্কতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, সাম্প্রতিক অগ্নিকাণ্ডে বাগাতিপাড়ার বেশ কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হন। তাদের পুনর্বাসনের অংশ হিসেবে সরকার এই আর্থিক সহায়তা প্রদান করছে।

টিআইএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement