নেত্রকোনার কেন্দুয়া-নেত্রকোনা সড়কের মদনপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ফারুক আহমেদ ভূইয়া ওরফে পারুল ভূইয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত পারুল ভূইয়া কেন্দুয়া পৌরশহরের চন্দগাতী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলযোগে কেন্দুয়া থেকে নেত্রকোনার দিকে যাচ্ছিলেন পারুল ভূইয়া। মদনপুর এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি পিলারের সঙ্গে ধাক্কা খান। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন।
কেন্দুয়া থানা ও নেত্রকোনা সদর থানা পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
মো: হুমায়ুন কবির/এফএস