ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:২০ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম।

 সভায় বিদ্যুৎ সংকট প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, বিদ্যুৎ সমস্যা এখন জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। সরকার সংকট নিরসনে কাজ করছে এবং দ্রুত এর সুফল পাওয়া যাবে বলে তিনি আশ্বস্ত করেন।

 কুলাউড়া শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার জন্য প্রশাসন ও পুলিশকে নির্দেশ দেন তিনি। একই সঙ্গে যানজট, যত্রতত্র পার্কিং, মাদকসেবীদের উৎপাত, কিশোরদের আড্ডা, গরু চুরি ও ছিনতাই রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

 সভায় কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার জানান, শহরের অবৈধ স্থাপনা ও হকার উচ্ছেদ, মাদক নিয়ন্ত্রণ, অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধ এবং যানজট নিরসনে অভিযান পরিচালনা করা হবে।

 তিনি আরও জানান, বিদ্যুৎ সংকট মোকাবিলায় কুলাউড়া শহরের দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ রাখার বিষয়ে মাইকিং করে প্রচারণা চালানো হবে এবং শিগগিরই এ উদ্যোগ বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে।

 সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম শাহজালাল,উপজেলা একাডেমী সুপারভাইজার মোঃ শফিকুল ইসলাম, কুলাউড়া নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদ আলম, প্রভাষক তাহমিনা সুলতানা,  বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যানসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 এম শাকিল রশীদ চৌধুরী/এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement