ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
লালমনিরহাটে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৬:২১ পিএম
X

লালমনিরহাটে ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া একটি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক যুবক। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে সদর উপজেলার বানিয়ার দিঘি এলাকার একটি ময়দা মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুলাঘাট ইউনিয়ন থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা দেন। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মো. আরমান (২২) মারা যান। তিনি সদর উপজেলার মদিনাপাড়া গ্রামের শাহ আলমের ছেলে।

একই দুর্ঘটনায় আহত মো. রাবিব (২৫) আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের বিসিক এলাকার মো. নাসির উদ্দিনের ছেলে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে জব্দ করেছে। এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

এর আগে বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা সড়ক সেতু এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নুর আলম (২৫) নামে লালমনিরহাটের আরও এক যুবক নিহত হন। তিনি আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের দূরাকুটি ১ নম্বর কলোনি এলাকার মো. আব্দুস সালামের ছেলে। বিষয়টি আদিতমারী থানা পুলিশ নিশ্চিত করেছে।

পৃথক দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় অল্প সময়ের ব্যবধানে দুই যুবকের প্রাণহানিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এমএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝