ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ভিডিও বিতর্কে উত্তাল শ্যামনগর, এমপির পদত্যাগ দাবি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬:৫৮ পিএম
X

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা ওই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এমপির পদত্যাগের দাবি জানিয়েছেন।

বুধবার দুপুরে শ্যামনগর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্যামনগর প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন সোলাইমান কবির, অ্যাডভোকেট আশেক ইলাহী মুন্না, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম, শ্যামনগর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকাত আলী, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভীন ঝর্ণা, অধ্যাপক আবু সাঈদ ও শফিকুল ইসলাম দুলুসহ অন্যরা।

বক্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং এ-সংক্রান্ত বিভিন্ন দাবির বিষয়ে প্রশ্ন তুলে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তারা বলেন, বিষয়টি জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে এবং এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা প্রয়োজন।

সমাবেশ থেকে বিক্ষোভকারীরা সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবি করেন। পাশাপাশি বিষয়টি তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা এমপির কুশপুত্তলিকা দাহ করেন।

তবে এ বিষয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বা তার পক্ষ থেকে সর্বশেষ কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

এমজেডআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝