ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১০:০৫ পিএম
X

ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মো. এমরান খান পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে মঙ্গলবার (২১ জুলাই) তিনি তার পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে এমরান খান উল্লেখ করেন, “বাংলাদেশের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে ২০২৪ সালের ২৮ আগস্ট নিয়োগপ্রাপ্ত হই। আমি আমার ব্যক্তিগত কারণে ওই পদ থেকে আজ পদত্যাগ করলাম।”

এর আগে গত ২৩ জুন জামায়াতে ইসলামী সমর্থিত সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেন।

আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, এমরান খানের পদত্যাগপত্রের বিষয়ে পরবর্তী প্রশাসনিক কার্যক্রম নিয়ম অনুযায়ী সম্পন্ন করা হবে।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝