ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
টেকনাফ সীমান্তে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ৩ সদস্য আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬:১৪ পিএম
X

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন— রাখাইনের মংডু শহর পুলিশ স্টেশনের সেকেন্ড লেফটেন্যান্ট হেইন ডে হেট, পুলিশ সদস্য হেইন জাও এবং বুচিডংয়ের ৩ নম্বর বিজিপি ইউনিটের সদস্য কিয়াও নাইং।

২ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, সোমবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে নাফ নদী সাঁতরে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া সীমান্ত এলাকায় পৌঁছালে বিজিবির সদস্যরা তাদের আটক করেন। পরে রাতে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্র আরও জানায়, আটক তিনজনের মধ্যে একজন মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্য এবং অপর দুজন মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্য। তারা দীর্ঘদিন ধরে রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)-এর কাছে বন্দী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টার দিকে আটক তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

টিএন/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝