ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গঙ্গাচড়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৬:১১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বিড়ির বাজার নিয়ে বিরোধের জেরে মর্নেয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) রাতে উপজেলার কামদেব শেখপাড়ায় এ ঘটনায় ইউনিয়ন বিএনপির সভাপতি মীর কাসেম মিঠুসহ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আফিজ, আকিব ও নিবিড় বিড়ির মালিক এবং ফ্রেশ বিড়ির মালিক রমজান আলী জিকুর সঙ্গে মীর কাসেম মিঠুর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বিএনপি কার্যালয়ে দুই পক্ষের বৈঠক চলাকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে কার্যালয়ের চেয়ার, ব্যানার ও ছবি ক্ষতিগ্রস্ত হয়।

তবে মীর কাসেম মিঠুর দাবি, ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক কারবারিদের তৎপরতা বন্ধ করে দেওয়ায় তাঁর ওপর হামলা চালানো হয়েছে।

ঘটনার প্রতিবাদে বুধবার রাত সাড়ে ১১টার দিকে বিএনপি কার্যালয় প্রাঙ্গণে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার হামলা ও ভাঙচুরের নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর ছবুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

   এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement