ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মাদারীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও কথিত প্রেমিকা পলাতক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৭:২৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

মাদারীপুরের ডাসার উপজেলায় পুতুল সমাদ্দার (৫১) নামে এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে রহস্যের সৃষ্টি হয়েছে। স্বামীর পরকীয়ার বিরোধের জেরে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। এদিকে ঘটনার পর থেকে তাঁর স্বামী অরুণ সমাদ্দার ও তাঁর কথিত প্রেমিকা সারথী দে পলাতক রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে উপজেলার ডাসার ইউনিয়নের ধামুসা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত পুতুল সমাদ্দার ধামুসা গ্রামের পুলিন নাগের মেয়ে। অভিযুক্ত অরুণ সমাদ্দার একই গ্রামের মৃত জিতেন সমাদ্দারের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, অরুণ সমাদ্দারের সঙ্গে একই গ্রামের গৃহবধূ সারথী দের দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করে আসছিলেন পুতুলের পরিবারের সদস্যরা। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ হতো।

বৃহস্পতিবার সকালে এ বিষয় নিয়ে তাঁদের মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রান্নাঘরে দুজনের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পুতুলের চিৎকার শুনে স্থানীয় লোকজন সেখানে গিয়ে তাঁর মরদেহ দেখতে পান। পরে তাঁরা পুলিশকে খবর দেন।

নিহতের বড় বোন পুষ্পা রাণী অভিযোগ করেন, অরুণের সঙ্গে সারথী নামে এক গৃহবধূর পরকীয়ার সম্পর্ক ছিল। ওই নারীকে অরুণ বাড়িতেও নিয়ে আসতেন। এ নিয়ে তাঁর বোন প্রতিবাদ করতেন এবং স্বামীর সঙ্গে বিরোধে জড়াতেন। সেই বিরোধের জেরেই তাঁর বোনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় অরুণ ও তাঁর কথিত প্রেমিকার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন পুষ্পা রাণী।

এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।

ওসি আরও জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement