রাজধানীর নারিন্দা ঋষিপাড়া এলাকা থেকে রাজন চন্দ্র দাস (৪২) নামে এক প্রতিবন্ধী ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত ২৪ সেপ্টেম্বর তিনি নিখোঁজ হন। এক মাস ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি পরিবার।
নিখোঁজের সময় রাজন চন্দ্র দাসের পরনে ফুল প্যান্ট ও গেঞ্জি ছিল। তাঁর নিখোঁজ হওয়ার ঘটনায় গেন্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ১৪৮৭।
রাজনের সন্ধান পেলে ০১৯৪৫০৫৪৭৮৯ নম্বরে যোগাযোগ করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে তাঁর পরিবার।