ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সংস্কৃতিকে দলীয় স্বার্থে নয়, জাতীয় ঐক্যের শক্তি হিসেবে গড়ে তুলতে চাই: সংস্কৃতি প্রতিমন্ত্রী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১০:০০ পিএম
X

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি বলেছেন, সংস্কৃতিকে দলীয় স্বার্থে ব্যবহার নয়, বরং জাতীয় ঐক্যের শক্তি হিসেবে গড়ে তুলতে চায় সরকার। অতীতে সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের কারণে এ দুই ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীর ইতিহাসে বিভিন্ন স্বৈরশাসক নিজেদের ক্ষমতা ধরে রাখার হাতিয়ার হিসেবে সংস্কৃতিকে ব্যবহার করেছে। বাংলাদেশেও বিভিন্ন সময়ে সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ রয়েছে। এর ফলে এ দুই অঙ্গনে নেতিবাচক প্রভাব পড়েছে।

তিনি বলেন, সেই ক্ষতি কাটিয়ে সাংস্কৃতিক অঙ্গনকে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে সরকার কাজ করছে। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে সংস্কৃতি চর্চার পরিবেশ আরও সমৃদ্ধ করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, দেশের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে একটি সুস্থ ও সমৃদ্ধ সাংস্কৃতিক পরিবেশ তৈরি করাই সরকারের লক্ষ্য।

এর আগে প্রতিমন্ত্রী মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির চলমান সংস্কার কাজ পরিদর্শন করেন। পরে সদর উপজেলা পরিষদে আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মবিষয়ক অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এমএইচএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝