ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাবি শিক্ষার্থীকে ট্রেনে মারধরের অভিযোগ, রাজশাহীতে রেলপথ অবরোধ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৯:৫৭ এএম
X

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ট্রেনে মারধরের অভিযোগকে কেন্দ্র করে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয় এলাকার চারুকলা অনুষদ সংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। এর ফলে রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শিক্ষার্থীরা জানান, ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ফোরকান উদ্দীন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
অভিযোগ অনুযায়ী, সোমবার রাতে ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী ফিরছিলেন ফোরকান উদ্দীন। এ সময় ট্রেনের টিকিট পরীক্ষক (টিটি) কয়েকজন যাত্রীর কাছ থেকে কোনো রসিদ ছাড়াই টাকা আদায় করছিলেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনার প্রতিবাদ করলে ফোরকান উদ্দীনকে টিটিরা মারধর করেন বলে দাবি করেছেন শিক্ষার্থীরা। পরে এ ঘটনার খবর বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে তারা রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

শিক্ষার্থীদের অবরোধের কারণে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে রাজশাহী রুটে চলাচলকারী ট্রেনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

শিক্ষার্থীরা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

-টিএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝