ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কাপ্তাই হ্রদে মিলল নিখোঁজ বিএনপি নেতার মরদেহ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৫:২২ পিএম
X

রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে নিখোঁজ বিএনপি নেতা মো. মাসুদ (৫৩)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

সোমবার (২০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কাপ্তাই ইউনিয়নের গর্জনটিলা এলাকায় স্থানীয়রা হ্রদে একটি মরদেহ ভাসতে দেখে কাপ্তাই ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কাপ্তাই থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

কাপ্তাই ফায়ার সার্ভিসের টিম লিডার রেজাউল করিম জানান, আইনানুগ প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, ব্যবসায়িক কাজে বিলাইছড়ি ও ফারুয়া এলাকা থেকে নিজস্ব নৌকায় কাপ্তাই ফেরার পথে মো. মাসুদ নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের সদস্য, জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মী, স্থানীয় বাসিন্দা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো তাকে উদ্ধারে তৎপরতা চালায়। নিখোঁজ হওয়ার দুই দিন পর কাপ্তাই হ্রদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন বলেন, "নিখোঁজ হওয়ার পর থেকে নদীতে জাল ফেলে অনেক খোঁজাখুঁজির পর দুই দিন পর তার মরদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে পানিতে পড়ে তলিয়ে যান।"

কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিম বলেন, "অনেক খোঁজাখুঁজির পর আমরা লেকে ভাসমান অবস্থায় তার মরদেহ পেয়েছি। এ বিষয়ে আমাদের কোনো অভিযোগ নেই।"

নিহতের ছোট ভাই মাসুম বলেন, "আমরা ভাসমান অবস্থায় মরদেহ পেয়েছি। এ ঘটনায় আমাদের কোনো অভিযোগ নেই।"

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাদুল হাসান রুবেল বলেন, "মরদেহের প্রাথমিক সুরতহাল ও তদন্তে ধারণা করা হচ্ছে, তিনি হঠাৎ স্ট্রোক করে পানিতে পড়ে ডুবে যান। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।"

কেএইচ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝