ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হঠাৎ মেটা-বিভ্রাট, ফেসবুকে ঢুকতে পারছেন না ব্যবহারকারীরা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ২:৩৪ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বিশ্বজুড়ে হঠাৎ করেই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম মেটার সার্ভারে বড় ধরনের কারিগরি বিপর্যয় দেখা দিয়েছে।

রোববার  বাংলাদেশ সময় দুপুরের পর থেকে হঠাৎ করেই এই প্রযুক্তি বিভ্রাটের শুরু হয়। এর ফলে বিশ্বজুড়ে ব্যবহারকারী ফেসবুক ও মেসেঞ্জারের ডেস্কটপ ভার্সনে (কম্পিউটার বা ল্যাপটপ থেকে) তাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না।

বিশ্বজুড়ে ওয়েবসাইটের বিভ্রাট নজরদারি করা প্রতিষ্ঠান ‘ডাউনডিটেক্টর’-এর বরাত দিয়ে জানা গেছে, হাজার হাজার ব্যবহারকারী ইতোমধ্যেই ফেসবুক ব্যবহারে এই সমস্যার কথা রিপোর্ট করেছেন।

ভুক্তভোগী ব্যবহারকারীরা জানান, হুট করেই তাদের ডেস্কটপ ব্রাউজারে ফেসবুক ও মেসেঞ্জার ওপেন করলে ‘অ্যাকাউন্ট টেম্পোরারিলি আনঅ্যাভেইলেবল’ বার্তা দেখাচ্ছে এবং কোনোভাবেই অ্যাকাউন্টে ঢোকা যাচ্ছে না।

তবে কম্পিউটারে সমস্যা হলেও স্মার্টফোনের মোবাইল অ্যাপ দিয়ে কোনো ঝামেলা ছাড়াই ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করা যাচ্ছে।

হঠাৎ করে ডেস্কটপে অ্যাকাউন্ট লক হয়ে যাওয়ায় অনেকেই আইডি হ্যাক হয়েছে ভেবে সাময়িক আতঙ্কের মধ্যে পড়েছেন। তবে মেটা কর্তৃপক্ষের পক্ষ থেকে এই সার্ভার ডাউন বা কারিগরি ত্রুটির বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা ব্যাখ্যা পাওয়া যায়নি।

এসএ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝