ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাতক্ষীরায় জেলি পুশকৃত ৮২০ কেজি চিংড়ি ধ্বংস
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৫:৩১ পিএম
X

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে অবৈধভাবে জেলি পুশ করা ৮২০ কেজি বাগদা চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জরিমানাপ্রাপ্ত ব্যক্তির নাম আব্দুল্লাহ আল মামুন। তিনি সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

বুধবার (১৫ জুলাই) বিকেলে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাটকেলঘাটা থেকে চারটি মাছবাহী ট্রাক আটক করে। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, আটক চারটি ট্রাকের মধ্যে একটি ট্রাকে জেলি পুশ করা ৮২০ কেজি বাগদা চিংড়ি পাওয়া যায়। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে বাকি তিনটি ট্রাক ছেড়ে দেওয়া হয়েছে। পরে জব্দ করা বাগদা চিংড়িগুলো সড়কে ছড়িয়ে ট্রাকের চাকায় পিষ্ট করে ধ্বংস করার পর নদীতে ফেলে দেওয়া হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবির কমান্ডিং কর্মকর্তা কাজী আশিকুর রহমান বলেন, ‘সাদা সোনা’ খ্যাত চিংড়ি শিল্পের সুনাম যারা নষ্ট করবে, তাদের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

এমজেডআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝