ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৯:১২ পিএম আপডেট: ১৫.০৭.২০২৬ ৯:১৪ পিএম
X

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছে ৪ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ হাজার ৯২ জন।


বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে মোট ৭৭১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬৭৬ জনের।


প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন রোগীসহ ১ হাজার ৯২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৫ জুলাই সকাল পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ১৬৪ জনে।


এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭২ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ১৫ জুলাই সকাল পর্যন্ত দেশে নিশ্চিত হাম আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯০৭ জনে।



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝