ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
কুতুবদিয়ায় মাছ ধরার ট্রলারডুবি: ৪ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৯:৩৬ পিএম
X

বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ ও বৈরী আবহাওয়ার কবলে পড়ে ১২ জন জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। সোমবার রাত ৪টার দিকে কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের অদূরে সাগরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নাছির উদ্দীন নামে আরও এক জেলে নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ নাছির উদ্দীন কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাসিন্দা।

উদ্ধার হওয়া মৃত জেলেরা হলেন— কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালীর মো. সাগর, মো. করিম, মো. আইয়ুব মনির এবং একই উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের হায়দারপাড়ার বাসিন্দা কামাল হোসেন।

স্থানীয় মহিউদ্দিন জানান, গত রোববার সকালে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী ঘাট থেকে নুরুল আবছারের মালিকানাধীন ‘এফবি ফকিরা মসজিদ’ নামের ট্রলারটি ১২ জন জেলেকে নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। সোমবার ভোর ৪টার দিকে হঠাৎ সাগর উত্তাল হয়ে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। এ সময় ৭ জন জেলে জীবন বাঁচাতে পার্শ্ববর্তী একটি ট্রলারে উঠতে সক্ষম হন। বাকি ৫ জন নিখোঁজ ছিলেন।

পরে সোমবার সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে আনা হলে সেখান থেকে ৪ জন জেলের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনো এক জেলের সন্ধান পাওয়া যায়নি।

কুতুবদিয়া উপজেলা মৎস্য ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় ৭ জন জেলে পার্শ্ববর্তী একটি ট্রলারে উঠতে সক্ষম হয়েছেন। এর মধ্যে ৩ জন জেলে কুতুবদিয়ায় ফিরে এসেছেন। অন্য ৪ জন জেলে উদ্ধারকারী ট্রলারে থেকে নিখোঁজ জেলেদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুতুবদিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন বলেন, সাগরে ট্রলারডুবির ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ এক জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এসইউ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝