ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
ঢাকা জেলা মহিলা দলের সভাপতির পদত্যাগ দাবিতে দোহারে বিক্ষোভ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৯:৫৪ পিএম
X

ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলার পদত্যাগের দাবিতে ঢাকার দোহার উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর মহিলা দলের নেতাকর্মীরা।

সোমবার (১৩ জুলাই) দুপুরে দোহার থানা মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ঢাকা জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সম্পা আক্তার এবং দোহার উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি মাহমুদা সুলতানা রুবিনা।

মিছিলটি ওয়ান ব্যাংক মোড় থেকে শুরু হয়ে দোহার থানা মোড় প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রী ও কর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি ঘোষিত দোহার উপজেলা মহিলা দলের কমিটিতে দীর্ঘদিন ধরে দলীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও ত্যাগী নেত্রীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। তাদের অভিযোগ, কমিটিতে বিতর্কিত ও অযোগ্য ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে এবং ব্যক্তিগত পছন্দের লোকজনকে প্রাধান্য দিয়ে কমিটি গঠন করা হয়েছে।

বক্তারা বলেন, এ ধরনের কমিটি গঠন দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি করেছে। তারা অবিলম্বে ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলার পদত্যাগ দাবি করেন।

একই সঙ্গে তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে ত্যাগী ও সক্রিয় নেত্রীদের মূল্যায়নের ভিত্তিতে নতুন কমিটি গঠনের দাবি জানান। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদ্য ঘোষিত দোহার উপজেলা মহিলা দলের কমিটি থেকে পদত্যাগকারী সভাপতি মিনু আক্তার, সিনিয়র সহসভাপতি রুবিনা রাজ, সাংগঠনিক সম্পাদক সায়মা আক্তার ঝুনু, প্রচার সম্পাদক সাবিনা জেসমিন, সহ-সাংগঠনিক সম্পাদক শাহনাজ আক্তার, দোহার পৌর মহিলা দলের সভাপতি জেসমিন আক্তার, সিনিয়র সহসভাপতি এইচ এ হিমু মোল্লা, সাংগঠনিক সম্পাদক উর্মিলা উর্মি, সিনিয়র যুগ্ম সম্পাদক সুরাইয়া বেগম, প্রচার সম্পাদক সেলিনা আক্তার, দপ্তর সম্পাদক নাজমা বেগমসহ উপজেলা ও পৌর মহিলা দলের বিপুলসংখ্যক নেতাকর্মী।

এআরএস/এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝