ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
লালমোহনে বৃত্তির ফলে হা-মীমের শতভাগ সাফল্য, উপজেলায় বৃত্তি পেল ২১৩ শিক্ষার্থী
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৯:৫৯ পিএম
X

ভোলার লালমোহন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে শতভাগ সাফল্য অর্জন করেছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে প্রতিষ্ঠানটির ১০ শিক্ষার্থী অংশ নিয়ে সবাই বৃত্তি অর্জন করেছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ১০ শিক্ষার্থীর মধ্যে ৬ জন ট্যালেন্টপুল এবং ৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। শিক্ষার্থীদের এ সাফল্যে শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।

হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, “এ সাফল্যের পেছনে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বৃত্তি পরীক্ষা সংশ্লিষ্ট সবার সহযোগিতা রয়েছে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে সাফল্যের ধারা অব্যাহত রাখার চেষ্টা করব।”

এদিকে লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপজেলায় মোট ১ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৭১ জন ট্যালেন্টপুল এবং ১৪২ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।

উপজেলার ২১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২০টি কিন্ডারগার্টেন ও অন্যান্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।

সংশ্লিষ্টরা বলছেন, হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শতভাগ সাফল্য এবং উপজেলার বিপুলসংখ্যক শিক্ষার্থীর বৃত্তি অর্জন লালমোহনের শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছে।

এইচপি/এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝