ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে পৃথক ডাকাতি মামলায় গ্রেফতার ৫
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৬:১১ পিএম আপডেট: ১৩.০৭.২০২৬ ৬:১২ পিএম
X

নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলোচিত দুটি ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। পৃথক অভিযানে মোট পাঁচজন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এ সময় লুট হওয়া প্রায় ৮ ভরি ৭ আনা ৫ রতি স্বর্ণালংকার, বিভিন্ন ব্যাগ এবং একটি শটগান উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি এ তথ্য জানান।

তিনি আরও জানান, গত ৮ জুলাই সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জাপানপ্রবাসী এক পরিবারের গাড়ি থামিয়ে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করা হয়। এ ঘটনায় তদন্তে নেমে চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকা থেকে ডাকাত দলের সর্দার কবির হোসেনসহ চারজনকে গ্রেফতার করে সোনারগাঁ থানা পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোনারগাঁয়ের মাগুড়া প্লট এলাকার ঝোপঝাড় থেকে লুট হওয়া স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। এ মামলার আরও একজন আসামি পলাতক রয়েছেন।

অন্যদিকে, গত ২ জুলাই বন্দরের ১১০ কেভি বিদ্যুৎকেন্দ্র থেকে আনসার সদস্যদের দুটি শটগান ডাকাতির ঘটনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে রূপগঞ্জ থেকে ডাকাত দলের সর্দার ফারুক হোসেন ওরফে আইস ফারুককে গ্রেফতার করে। তার স্বীকারোক্তির ভিত্তিতে একটি লুট হওয়া শটগান উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে একাধিক ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনের মামলা রয়েছে। তাদের মধ্যে কয়েকজনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়েছে এবং অন্যদের জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ ছাড়া সোনারগাঁয়ের একটি মার্কেট থেকে ১৪৬টি দামি মোবাইল ফোন লুটের ঘটনায় আটক নয়জনের মধ্যে কয়েকজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চাঁদমারিতে ব্যবসায়ী নাসির হত্যা মামলার প্রধান আসামি শরীফও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এ ছাড়া শহরে মোটরসাইকেলযোগে ছিনতাইয়ের ঘটনায় জিএম বাহিনীর তিন সদস্যকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার আরও জানান, ডাকাতি ও ছিনতাই রোধে পুলিশ ইতোমধ্যে বিভিন্ন প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি, গত কয়েক মাসে শুধু সোনারগাঁ থানা এলাকাতেই ৫৫ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝