ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ট্যালেন্টপুলে বৃত্তি পেল দুই জমজ বোন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৫:৫১ পিএম
X
Advertisement

একই দিনে জন্ম, একসঙ্গে বেড়ে ওঠা—এবার প্রাথমিক শিক্ষাবৃত্তি পরীক্ষাতেও একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দুই জমজ বোন।

মেধাবী এই দুই শিক্ষার্থী হলেন মায়মুনা আক্তার ও মুনতাহা আক্তার। তারা শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আলী ও গৃহিণী নাছিমা আক্তারের কন্যা। দুই মেয়ের এ সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী ও স্বজনদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।

জানা গেছে, ২০২৫ সালের প্রাথমিক শিক্ষাবৃত্তি পরীক্ষায় ফরিদগঞ্জ উপজেলার ঘড়িহানা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নিয়ে মায়মুনা ও মুনতাহা—উভয়েই ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। বর্তমানে তারা বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।

পরিবারের সদস্যরা জানান, ছোটবেলা থেকেই দুই বোনের পড়াশোনার প্রতি ছিল গভীর আগ্রহ। নিয়মিত অধ্যয়ন, একে অপরকে সহযোগিতা করা এবং পরিবারের সার্বক্ষণিক উৎসাহ ও অনুপ্রেরণাই তাদের এ সাফল্যের মূল ভিত্তি।

শিক্ষক বাবা মোহাম্মদ আলী বলেন, “এটি মহান আল্লাহর অশেষ রহমত। আমরা চাই, মেয়েরা ভবিষ্যতে সুশিক্ষিত, সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠুক এবং দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখুক।”

ঘড়িহানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও সাংবাদিক ইকবাল হোসেন বলেন, “একই পরিবারের দুই জমজ বোনের একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন নিঃসন্দেহে বিরল ও গর্বের বিষয়। তাদের এই সাফল্য শুধু পরিবারের নয়, পুরো ফরিদগঞ্জ উপজেলার জন্যও আনন্দের। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।”

আইএইচ/এসআর

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement