ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনায় বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৯:৪৭ পিএম
X
Advertisement

খুলনার লবণচরা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। শুক্রবার (১০ জুলাই) দুপুরে হরিণটানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—পিরোজপুরের ভাণ্ডারিয়া থানার মাদারশি এলাকার মো. শুক্কুর হাওলাদার (৩৫) এবং খুলনার লবণচরা থানার হরিণটানা এলাকার মো. ইমরান খান (৩৭)।

র‍্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিটের দিকে র‍্যাবের একটি বিশেষ আভিযানিক দল হরিণটানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আসামি ইমরান খানের বসতঘর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা এসব আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় আগে থেকেই একাধিক মামলা রয়েছে। শুক্কুর হাওলাদারের বিরুদ্ধে পিরোজপুরের ভাণ্ডারিয়া থানায় এবং ইমরান খানের বিরুদ্ধে খুলনার বটিয়াঘাটা থানায় একাধিক মামলা চলমান রয়েছে।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে লবণচরা থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য জব্দকৃত আলামতসহ আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement