ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফটিকছড়িতে আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিস ঘিরে বিক্ষোভ, গাড়িতে হামলার চেষ্টা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৭:১৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো বাজারের একটি শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনায় দেরিতে পৌঁছানোর অভিযোগ তুলে ফায়ার সার্ভিসের সদস্যদের ঘিরে বিক্ষোভ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। এ সময় তারা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন এবং ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা ও ভাঙচুরের চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে হেঁয়াকো বাজারে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, শপিং মলটিতে হঠাৎ আগুন লাগলে অন্তত পাঁচটি দোকানের গুদাম পুড়ে যায়। স্থানীয়দের ধারণা, একটি স্বর্ণের দোকান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে ব্যবসায়ী ও এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা শুরু করেন এবং ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফটিকছড়ি ফায়ার স্টেশনের স্টেশন লিডার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল উদ্দীন চৌধুরী বলেন, দুপুর ২টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। তবে স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার হওয়ায় পৌঁছাতে কিছুটা সময় লাগে। ঘটনাস্থলে পৌঁছানোর পর কয়েকজন উত্তেজিত ব্যক্তি ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা ও ভাঙচুরের চেষ্টা করেন। এতে গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী উত্তর ফটিকছড়িতে একটি নতুন ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন করেন। তাদের দাবি, বর্তমান ফায়ার স্টেশন থেকে হেঁয়াকো এলাকার দূরত্ব বেশি হওয়ায় জরুরি পরিস্থিতিতে দ্রুত সেবা পাওয়া সম্ভব হয় না। নতুন একটি ফায়ার স্টেশন স্থাপন করা হলে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনায় দ্রুত সেবা নিশ্চিত করা যাবে।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement