ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বৃষ্টি-উজানের ঢলে ধলাই নদীর পানি বৃদ্ধি, কমলগঞ্জে বন্যার শঙ্কা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৮:২৬ পিএম
X
Advertisement

টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীর পানি দ্রুত বাড়ছে। তবে বুধবার পর্যন্ত নদীর পানি এখনও বিপদসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টির প্রভাবে জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। অনেক এলাকায় কৃষিজমি ও বসতবাড়ির আশপাশে পানি জমে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত মৌলভীবাজারে ১০৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ ও আগামীকালও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আরও কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, গত ৩০ ঘণ্টায় জেলায় ১০৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী দুই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, ভারী বৃষ্টি ও উজানের ঢলের কারণে মনু, ধলাই, কুশিয়ারা ও জুড়ী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ছয়টি স্থান ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত রয়েছে। উজানে আরও ভারী বৃষ্টিপাত হলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

পাউবোর নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, ধলাই নদীর পানি বর্তমানে বিপদসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। বৃষ্টিপাত কমে গেলে নদীর পানিও ধীরে ধীরে কমে আসবে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এসএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement