ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি: ‘চুক্তি হবে, না হলে কাজ শেষ করে দেব’
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১০:১৮ এএম
X Advertisement

যুক্তরাষ্ট্র হয় ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাবে, নয়তো দেশটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার দেওয়া এক বক্তব্যে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র চাইলে অল্প সময়ের মধ্যেই ইরানের বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করতে সক্ষম। তবে তিনি সামরিক পদক্ষেপের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধানকেই অগ্রাধিকার দেন বলে জানান।

ট্রাম্প বলেন, আমরা যেকোনোভাবেই জিতব। হয় চুক্তি হবে, না হলে কাজ শেষ করে দেব। আমি চুক্তিই বেশি পছন্দ করব, কারণ আমি ৯ কোটি মানুষের ক্ষতি দেখতে চাই না।

তিনি আরও বলেন, আমরা চাইলে খুব অল্প সময়ের মধ্যেই তাদের সেতু ও আধুনিক বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করে দিতে পারি। একসময় তাদের অনেক অর্থ ছিল, কিন্তু এখন আর নেই। আমরা তাদের কোনো অর্থ দিইনি।

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র চাইলে এক আঘাতেই ইরানের বর্তমান নেতৃত্বকে সরিয়ে দিতে পারে। তবে আলোচনার সুযোগ বজায় রাখতেই ওয়াশিংটন সেই পথ বেছে নেয়নি বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের বক্তব্যের কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। আর্মেনিয়ায় অবস্থিত ইরানি দূতাবাস এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেছে, মানুষকে হত্যা করা যায়, কিন্তু আদর্শকে নয়। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইতিহাস, সভ্যতা ও মূল্যবোধ নিয়ে কটাক্ষ করে।

সূত্র: এনডিটিভি
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.

Phone: PABX- 41053001-06; Online: 41053014; 01550707297 Advertisement: 41053012; 01550707291, E-mail: [email protected] [email protected]
🔝