ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
লন্ডনে বিশ্ব আশেকে রাসুল (সা.) সম্মেলন অনুষ্ঠিত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৫:৩৭ পিএম
X
Advertisement

বিশ্বের প্রায় ৪০টি দেশের সহস্রাধিক মানুষের অংশগ্রহণে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব আশেকে রাসুল (সা.) সম্মেলন ২০২৬। 

রোববার (৬ জুলাই) স্থানীয় সময় বিকেলে মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা হুজুরের আহ্বানে লন্ডনের একটি কনভেনশন হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইমাম কুদরত এ খোদা বলেন, আজকের সমাজ হেরা গুহার সেই জ্ঞানকে ভুলে গেছে। ইসলাম রয়ে গেছে, কিন্তু আত্মশুদ্ধির সাধনা হারিয়ে গেছে।

তিনি বলেন, কুরআন জানা আর কুরআন মানা এক জিনিস নয়। ধর্মীয় জ্ঞান তখনই অর্থবহ হয়, যখন তা মানুষের চরিত্রে প্রতিফলিত হয়। সুফিজম মানুষকে চরিত্রবান হওয়ার শিক্ষা দেয়। 

বিশ্বশান্তি ও মানবিক সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ভালোবাসার উপরে ধর্ম নেই, ভালোবাসার উপরে ইবাদত নেই।

অনুষ্ঠানে সুফিবাদ, আল্লাহর প্রেমের মাধ্যমে আত্মিক জাগরণ, মোহাম্মদী ইসলামের শিক্ষা এবং বিশ্বব্যাপী এর কার্যক্রম নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিরা বক্তব্য দেন। 

কনফারেন্সে 'দ্য রাইজ অ্যান্ড স্প্রেড অব মোহাম্মদী ইসলাম' শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। মিলাদ শরীফ পাঠ এবং বিশ্ববাসীর শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। বিশ্বের বিভিন্ন দেশের কয়েক লাখ আশেকে রাসুল অনলাইনে সংযুক্ত হয়ে অনুষ্ঠান উপভোগ করেন। 

দেওয়ানবাগ শরীফ যুক্তরাজ্য শাখা এই অনুষ্ঠান আয়োজন করেছে। বর্তমানে বিশ্বের ৪০টির বেশি দেশে দেওয়ানবাগ শরীফ নিবন্ধিত সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করছে বলে আয়োজকরা জানান।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement