ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার ৫৩৫
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৮:৪৪ এএম
X
Advertisement

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। সোমবার প্রকাশিত সর্বশেষ সরকারি তথ্যে এ তথ্য জানানো হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, এ দুর্যোগে আহত হয়েছেন ১৬ হাজার ৭০০-এর বেশি মানুষ। এছাড়া ধ্বংসস্তূপের নিচে এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত ২৪ জুন দেশটিতে শক্তিশালী জোড়া ভূমিকম্প আঘাত হানে। এর তীব্রতায় রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত লা গুয়াইরা শহরের বিস্তীর্ণ আবাসিক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। বহু ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

ভূমিকম্পের কয়েকদিন পেরিয়ে গেলেও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। তবে ক্ষয়ক্ষতির ব্যাপকতা এবং নিখোঁজ মানুষের সংখ্যা বেশি হওয়ায় দেশটিতে এখনো স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসেনি।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement