ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দোয়ারাবাজারে ১১ লাখ টাকার ভারতীয় মাদক-প্রসাধনী উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১০:২৮ পিএম
X
Advertisement

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানকৃত প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, তবে অভিযানের সময় তিনি পালিয়ে যান।

শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামে দোয়ারাবাজার থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার এসআই তানজির আহমেদের নেতৃত্বে এএসআই আশরাফ খাঁন ও সঙ্গীয় ফোর্স বিকেল ৫টার দিকে কুশিউড়া গ্রামের নূর উদ্দিনের ছেলে মো. সোহাগের (২৩) বসতঘরে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সোহাগ পালিয়ে যান।

পরে স্থানীয়দের সহযোগিতায় তল্লাশি চালিয়ে ১৮০ বোতল ভারতীয় ফেনসিডিল, ৯৬ বোতল (১৮০ মিলি) ও ২১ বোতল (৩৭৫ মিলি) রয়্যাল গ্রিন হুইস্কি, এবং ৩ বোতল (৩৭৫ মিলি) রয়্যাল স্ট্যাগসহ মোট ১২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এছাড়া ২ হাজার ১০০টি ‘পন্ডস ব্রাইট বিউটি’ ফেসওয়াশ এবং ৪০০টি ‘পন্ডস স্যান্ডাল রেডিয়েন্স’ ট্যালকম পাউডার জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক ও চোরাচালান পণ্যের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৩৭ হাজার টাকা।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা দোয়ারাবাজার থানার এসআই তানজির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে এবং পলাতক আসামি মো. সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

এমএএমবি/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement