ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাতে পেট্রোল ঢেলে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১:১৭ পিএম
সংগৃহীত ছবি
X Advertisement

সংগৃহীত ছবি

খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা শাখার সাবেক সহসভাপতিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) রাত ১১টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনায় স্মৃতিস্তম্ভটির বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আটক মো. রনি নিষিদ্ধ ছাত্রলীগের জেলা শাখার সাবেক সহসভাপতি বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও কলেজের সংশ্লিষ্টরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন দ্রুত নিভিয়ে ফেলায় স্মৃতিস্তম্ভটি অক্ষত রয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, অগ্নিসংযোগের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শালবন হরিনাথ পাড়ার মো. হাসানুলকে আটকের চেষ্টা চালানো হয়। তবে তাকে না পেয়ে অভিযান চালিয়ে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. রনিকে আটক করেছে পুলিশ। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে ঘটনার পর থেকে কলেজ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

এ বিষয়ে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা হয়েছিল। একটি চক্র এই নাশকতার চেষ্টা চালালেও তারা সফল হতে পারেনি। স্মৃতিস্তম্ভের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। কারা, কী উদ্দেশ্যে এই নাশকতার চেষ্টা করেছে, তা উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.

Phone: PABX- 41053001-06; Online: 41053014; 01550707297 Advertisement: 41053012; 01550707292, E-mail: [email protected] [email protected]
🔝