ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শ্যামনগরে বিপুল ফেন্সিডিল-ভারতীয় ওষুধ-বিড়িসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৯:৩০ পিএম
X
Advertisement

সাতক্ষীরার শ্যামনগরে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল, ভারতীয় ওষুধ ও পাতা বিড়িসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬-এর সিপিসি-১, সাতক্ষীরা।

র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় শনিবার (৪ জুলাই) সকাল ৬টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মথুরাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৭১২ বোতল উইনকেক্স, ৯৪১ বোতল এসকাফ এবং ২২৮ বোতল ফেন্সিডিল সাদৃশ্য দ্রব্যসহ মোট ১ হাজার ৮৮১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পাশাপাশি ১ হাজার ৪৮০ পাতা ভারতীয় ওষুধ এবং ৯৬ হাজার পিস ভারতীয় পাতা বিড়ি জব্দ করা হয়।

র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত এসব মাদকদ্রব্য, ওষুধ ও বিড়ি উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা অনুযায়ী আইনগত প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরে উদ্ধারকৃত আলামতসহ তাকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

এসএমএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement