ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
স্বর্ণ চুরির অভিযোগে এসআই-কনস্টেবল বরখাস্ত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৯:২৭ পিএম
X
Advertisement

নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় অভিযানের নামে স্বর্ণ চুরির ঘটনায় ফতুল্লা মডেল থানার দুই পুলিশ সদস্যকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন এসআই খায়রুল বাশার ও কনস্টেবল আফিকুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুলাই জামতলা ধোপাপট্টি এলাকায় একটি বাড়িতে মাদক উদ্ধারের কথা বলে অভিযান চালান ওই দুই পুলিশ সদস্য ও তাদের সঙ্গে থাকা দুই সোর্স। এ সময় গৃহস্থালির আলমারির ড্রয়ার থেকে স্বর্ণালংকার চুরির অভিযোগ ওঠে।

ঘটনার পর বাড়ির লোকজন তাদের আটক করে পরিচয়পত্র দেখতে চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হন। একপর্যায়ে স্থানীয়দের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হলে গণপিটুনিতে আহত হন চারজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় সুমা আক্তার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ এসআই খায়রুল বাশার, কনস্টেবল আফিকুল ইসলাম এবং দুই সোর্স মিরাজ ইসলাম শুভ ও রানাকে গ্রেপ্তার করে।

পরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী স্বাক্ষরিত এক অফিস আদেশে এসআই খায়রুল বাশার ও কনস্টেবল আফিকুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা পোশাকে অভিযানে গিয়ে তারা নিজেদের পরিচয় দিতে ব্যর্থ হন। এ সময় কনস্টেবল আফিকুল ইসলাম আলমারির ড্রয়ার থেকে স্বর্ণের একটি চেইন পকেটে নেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement