ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোয় মিসর
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৮:১৫ এএম
X
Advertisement

নাটকীয় লড়াই শেষে টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে মিসর। নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে জয় তুলে নেয় আফ্রিকার দলটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। ১৩তম মিনিটে এমাম আশৌরের দুর্দান্ত গোলে এগিয়ে যায় মিসর। প্রথমার্ধে সেই ব্যবধান ধরে রাখলেও দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোলে সমতায় ফেরে অস্ট্রেলিয়া।

৫৫তম মিনিটে মিসরের ডিফেন্ডার মোহাম্মদ হানির আত্মঘাতী গোলে ১-১ সমতা ফেরায় অজিরা। এরপর দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময় কিংবা অতিরিক্ত সময়ে আর কোনো গোল করতে পারেনি।

ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপের পরীক্ষায় দারুণ সফল হয় মিসর। অস্ট্রেলিয়ার হয়ে প্রথম শট নিতে এসে হ্যারি সুটার ব্যর্থ হন। এরপর জ্যাকসন আরভাইন ও আওয়ার মাবিল গোল করলেও চতুর্থ শটে লুকাস হেরিংটন লক্ষ্যভেদে ব্যর্থ হলে বিদায় নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার।

অন্যদিকে মিসরের হয়ে মাহমুদ সাবের, রামি রাবিয়া, তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ এবং হোসাম আবদেলমাগুইদ টানা চারটি স্পটকিকই জালে জড়িয়ে ৪-২ ব্যবধানে দলের জয় নিশ্চিত করেন।

পরিসংখ্যানেও এগিয়ে ছিল মিসর। পুরো ম্যাচে ৫৮ শতাংশ সময় বলের দখল ছিল তাদের নিয়ন্ত্রণে। ১৪টি শটের মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। অন্যদিকে অস্ট্রেলিয়া ১৫টি শট নিলেও লক্ষ্যে রাখতে পারে ৫টি। পাসিংয়েও আধিপত্য দেখায় ফারাওরা। ৮৯ শতাংশ সফলতায় তারা ৬৯৬টি পাস সম্পন্ন করে, যেখানে অস্ট্রেলিয়ার সফল পাস ছিল ৫১৮টি।

টাইব্রেকারের এই জয়ে শেষ ষোলো নিশ্চিত করল মিসর। অন্যদিকে লড়াকু পারফরম্যান্স সত্ত্বেও বিশ্বকাপ অভিযান শেষ হলো অস্ট্রেলিয়ার।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement